মাগুরানিউজ.কমঃ
আপাতত নিষ্কৃতি নেই ঘ্যানঘ্যানে বৃষ্টি থেকে। কারণ আবহাওয়ার বার্তা বলছে মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি।
শনিবার সকালের ২৪ ঘন্টা পরিবেশিত পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি শক্তি হারিয়ে লঘুচাপে পরিণত হয়েছে। রবিবার ভোরে ভারতের দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে সেটি। এর ফলে শনিবার বিকেল থেকে উপকূলে হাওয়ার গতিবেগ বাড়তে পারে। ফলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুসারে, রবিবার দিনভর বৃষ্টিপাতের পর বিক্ষিপ্ত বৃষ্টি হবে সোমবারও। মঙ্গলবার সকাল থেকে উন্নতি হবে আবহাওয়ার। বর্ষণের জেরে কমবে দিনের তাপমাত্রা। তাপমাত্রা বাড়বে রাতে।


