মাগুরানিউজ.কম:
পিএসসি পরীক্ষা চলাকালীন আইন অমান্য করে ফটোকপির দোকানে ফটোকপি করা চালু থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক দোকান মালিককে দন্ড প্রদান করা হয় এবং ফটোকপিয়ারটি জব্দ করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান উল্লাহ শরিফী জানান, শ্রীপুর কলেজ রোডে মো: সুজন জোয়ারদার এর ফটোকপির দোকানে ফটোকপিয়ার চালু অবস্থায় পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকানের মালিককে দন্ড প্রদান করা হয় এবং ফটোকপিয়ারটি জব্দ করা হয়।


