মাগুরানিউজ.কম:
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ২৪ জন আটক হয়েছে। রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। এরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


