মাগুরানিউজ.কম:
শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ২য় রাউন্ডের শেষ খেলায় জয় পেয়েছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা দল। সোমবার বিকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৫-০ গোলের ব্যবধানে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা দল।
উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধের ৫ মিনিটে শেখ নাঈম, ১০ মিনিটে রনি ও দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে উজ্জল , ২১ মিনিটে নাইজেরিয়ান খেলোয়ার সাদ্দাম ও ২৫ মিনিটে নুর ইসলাম ১টি করে গোল করে দলকে জয়ের লক্ষে পৌঁছে দেয়।
খেলায় সেরা খেলোয়াড় মনোনিত হন মাগুরা জেলা ক্রীড়া সংস্থা দলের খেলোয়াড় শেখ মো: নাঈম।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যস্থাপনায় ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী কতৃক আয়োজিত এ টুর্ণামেন্টে ১৬ টি দল অংশ নিচ্ছে। আগামী বুধবার ১ম কোয়ার্টার ফাইনালে ঢাকার বসুন্ধরা কিংস ফুটবল দল সাইফ স্পোর্টিং ক্লাব যুব দলের মুখোমুখি হবে।


