শ্রীপুরে ইউএনও’র তৎপরতায় বাল্য বিবাহ বন্ধ, পালালো বর

মাগুরানিউজ.কম:

আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফীর হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ রোধ করা সম্ভব হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী বৃহস্পতিবার রাতে উপজেলার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী গ্রামের খলিল মৃধার কন্যা রিক্তা খাতুন (১৪) এর সাথে একই গ্রামের জহো মোল্লার পুত্র মিনজারুল মোল্লা (২০) এর বিবাহের দিন ধার্য হয়। বর-কনে উভয় পক্ষের পরিবারেই চলছিল বিবাহের আনুষ্ঠানিকতা। বিবাহের বিষয়টি গ্রামের লোকজনদের মাঝে বেশ জানাজানি হয়ে যায়। একপর্যায়ে কে বা কারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাল্য বিবাহের বিষয়টি অবগত করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন এর সহযোগিতায় উক্ত বাল্য বিবাহটি বন্ধ করতে সক্ষম হন।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ পেয়ে কনের বাড়িতে পৌছে কন্যার পিতা খলিল মৃধাকে আটক করতে সক্ষম হই আর পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ পালিয়ে যেতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: