শ্রীপুরে র‌্যাবের ফাঁদে আটক ভুয়া এসপি মুন্নি

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

পুলিশ সুপার মুন্নি পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে মাগুরার শ্রীপুর থানার সব্দালপুর ইউনিয়নের সোনাইতুন্দী গ্রাম থেকে রিনা বেগম (৪৫) নামের ওই নারীকে আটক করা হয়। তার স্বামীর নাম মতিয়ার লস্কর। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি গণমাধ্যমে জানান, অভিযোগ রয়েছে রিনা নিজেকে লালমনিরহাট জেলায় কর্মরত ‘এসপি মুন্নি’ পরিচয় দিয়ে পুলিশের চাকুরি প্রত্যাশীদের কাছ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের শৈলকূপা থানার হাটফাজিলপুর গ্রমের জাহাঙ্গীর বিশ্বাস (৩০) নামে এক যুবককে পুলিশের কনস্টেবল পদে চাকুরি দেওয়ার নাম করে নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয় রিনা। চাকরি না হওয়ায় প্রতারিত হয়েছেন মর্মে জাহাঙ্গীর বিশ্বাস বিষয়টি লিখিতভাবে র‌্যাব-৮ এ ফরিদপুর ক্যাম্পকে জানায় এবং লালমনিরহাট জেলায় কর্মরত কথিত নারী এসপি মুন্নির ইউনিফর্ম পরিহিত ছবি দেখায়।

এ ব্যাপারে জাহাঙ্গির বিশ্বাস বাদী হয়ে বৃহস্পতিবার শ্রীপুর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন বলে শ্রীপুর থানার ওসি নিশ্চিত করেছেন।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন আরও জানান, তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই প্রতারণার সাথে জড়িত রিনা বেগমকে বাড়ি থেকে আটক করেছেন। আটক রিনা বেগম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এসপি মুন্নি নাম ধারণকারী কারো অস্তিত্ব নেই। তিনি নিজেই বিভিন্ন সময় মোবাইল ফোনে নিজের কন্ঠস্বর পরিবর্তন করে এসপি মুন্নি নামধারণ করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: