মাগুরায় বিপুল পরিমান নকল সিগারেট উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতসহ শ্রীপুর থানাধীন লাঙ্গলবাঁধ বাজারের “গনেশ স্টোর” নামক দোকানে অভিযান চালিয়ে আকিজ গ্রুপের শেখ ব্রান্ডের সিগারেটের নকল ও বিভিন্ন ব্রান্ডের ১লাখ ২০ হাজার পিস নকল সিগারেট জব্দ করে। করে। এ ছাড়া ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন ও চালানবিহীন সোলারসহ সাবান ও পলিথিন উদ্ধার করে।

জানা যায় ঢাকা টোব্যাকোর শেখের প্যাকেটের অনুরুপ নামে সিগারেট বিক্রিয় করা আসছিলো ওই দোকানদার। এই সংক্রান্ত একটি অভিযোগ মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমানের কাছে করার প্রেক্ষিতে রবিবার মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের টিম ও বিজ্ঞ হাকিম তারিফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

লাঙ্গলবাধ বাজারের গণেশ স্টোরে গোবিন্দ কুন্ডু (৮০) কে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

জানা যায়, গোবিন্দ কুন্ডু দীর্ঘদিন ধরে ভোক্তাদের সাথে এমন প্রতারনা ও অসাধু ব্যাবসা করে আসছিলেন।

এই সম্পর্কে ডিবি’র সহকারী পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, জব্দকৃত মাল ল্যাব টেস্টের জন্য পাঠানো হচ্ছে ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: