শ্রীপুরে ব্রিটিশ-আমেরিকান টোবাকোর ডিপোতে দুধর্ষ চুরি, মার্কেট মালিক আটক

মাগুরানিউজ.কম:

আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুরে ব্রিটিশ-আমেরিকান টোবাকোর ডিপোতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মার্কেট মালিককে আটক করেছে পুলিশ।

জানা যায়, শ্রীপুর উপজেলা সদরের থানা কম্পাউন্ড থেকে মাত্র দুইশত গজ দূরে সোহেল-সোহান নামক মার্কেটের দোতালায় অবস্থিত ব্রিট্রিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড এর ডিলার এম.এস.আকরাম এন্টারপ্রাইজের উপজেলা ডিপোতে শুক্রবার গভীর রাতে এই দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে ডিপোর সুপারভাইজার কামাল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারভূক্ত আসামী সোহেল-সোহান মার্কেটের স্বত্বাধিকারী সোহেল রানা (২৮) কে ওই রাতেই পুলিশ আটক করেছে।

এম.এস.আকরাম এন্টারপ্রাইজের সুপারভাইজার কামাল হোসেন জানায়, শুক্রবার গভীর রাতে চোরেরা মার্কেটের দোতালার পিছনে মই বেয়ে উপরে উঠে গ্রিল কেটে অফিসের ভিতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে ড্রয়ারে গচ্ছিত রাখা নগদ ৬ লাখ ৮১ হাজার ১৩১ টাকা চুরি করে নিয়ে যায়। সুপারভাইজার কামাল আরো জানান, মার্কেটের স্বত্বাধিকারী সোহেল রানা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যায় ভুগছিল। সে প্রতিনিয়তই তাদের অফিসে দিন-রাত সব সময় বিচরণ করত এবং অফিসের সকল খোঁজ-খবর জানত। যে কারনে তার চালচলন ও আচরণে সন্দেহ হওয়ায় তার নামে থানায় মামলা করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মো: রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্রিট্রিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড এর এম.এস.আকরাম এন্টারপ্রাইজের উপজেলা ডিপো থেকে প্রায় ৭ লাখ টাকা চোরের রাতের অন্ধকারে চুরি করে পালিয়ে গেছে। চুরির অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে এবং মামলার এজাহারভূক্ত আসামী সোহেল রানাকে শনিবার রাতে আটক করে রবিবার সকালে মাগুরা কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: