মাগুরানিউজ.কম:
স্থল নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে জনজীবন অস্বাভাবিক হয়ে উঠেছে, শহরজীবনে নেমেছে দুর্ভোগ। আজ শনিবারও অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। তবে রবিবার দুপুরের পর থেকে বৃষ্টি কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


