মাগুরানিউজ.কম:
মাগুরা পৌরসভার মীরপাড়ায় আজ দুপুর বারোটায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে আনুমানিক পঞ্চাশ গ্রামের মত (১৪ পুরিয়া) গাঁজাসহ মোহাম্মদ আলী(৫০) নামে এক মাদক বিক্রেতাকে কে গ্রেফতার করেছে। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান এই অপরাধের প্রেক্ষিতে গ্রেফতারকৃত মোহাম্মদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
জানা যায়, এর আগেও ওই মাদক বিক্রেতা একই অপরাধে দুই মাসের কারাভোগ করেছে। গ্রেফতারের সময় সে নিজেকে একজন ক্ষুদ্র মাদক ব্যবসায়ী পরিচয় দিয়েছে।


