প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে মিলবে মোবাইল রিচার্জ

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

বাল্যবিবাহ, মাদক ও জঙ্গি বিষয়ক কোন তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করলে তথ্য প্রদানকারীর মোবাইলে প্রণোদনা হিসাবে দেয়া হবে রিচার্জ। মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার এ ঘোষনা দেন।

বুধবার শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ৯৬ জন ইউপি সদস্য এবং ইউনিয়নের সকল গ্রামপুলিশগণ উপস্থিত হয়ে ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী এসময় বাল্যবিবাহ, মাদক ও জঙ্গি বিষয়ক কোন তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করলে তথ্য প্রদানকারীর মোবাইলে ৫০/- টাকা রিচার্জ দেয়া হবে এই মর্মে প্রণোদনার ঘোষনা দেন।

এছাড়াও শ্রীপুরের সকল অধিবাসীকে উক্ত বিষয়ে উপজেলা নির্বাহি অফিসারকে তথ্য দিয়ে সহায়তা করতে অনুরোধ করা হলো।

মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় খেলাপী ঋণ আদায়ে সংশ্লিষ্ট ইউনিয়নে কর্মরত মাঠ সহকারীকে সহায়তা করতে গ্রাম পুলিশ, ইউপি সদস্যবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দকে অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: