অভিশাপ থেকে মুক্তির প্রার্থনা বিত্তিপাড়া গ্রামবাসীর

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা সদরের ৬নং রাঘবদাইড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিত্তিপাড়া গ্রাম। গ্রামবাসীদের একটাই কথা- তাদের সবই আছে শুধু একটাই অভাব- সেটা হচ্ছে সংস্কার বিহীন চলাচল অনুপযোগী সামান্য কয়েকহাত রাস্তা। যে রাস্তাটুকুর কারনে প্রতিদিন তাদের ভোগান্তির শেষ নেই।

এলাকাবাসীর অভিব্যক্তি- ”সারা বছর তাদের জন্য এটা রিতিমতো অভিশাপ। উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়ার মধ্যবর্তি সামান্য দুরত্বের রাস্তাটি সারাবছরই চলাচল করার অনুপযোগী হয়ে থাকে। আর বর্ষা এলে যে অবস্থা হয় তা ভাষায় প্রকাশযোগ্য নয়।”

চলমান এই সংকট থেকে মুক্তির প্রার্থনা জানিয়ে বিত্তিপাড়া গ্রামবাসী জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষন করে রাস্তাটি পরিদর্শন করার বিনীত অনুরোধ জানানোর পাশাপাশি দ্রুত রাস্তাটির উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহনের আবেদন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: