শান্তিতে নোবেল পেল ইকান

মাগুরানিউজ.কম:

ওয়েব ডেস্ক-

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনস্বীকার্য অবদানের জন্য বিশ্বের সবচেয়ে সম্মানজনক ও মূল্যবান নোবেল শান্তি পুরস্কার পেয়েছে পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারণা সংস্থা ইকান। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে পুরস্কার মনোনয়ন কর্তৃপক্ষ নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী হিসেবে সংস্থাটির নাম ঘোষণা করে।

এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়।

গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে এবারের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। এরই মধ্যে চিকিৎসা, পদার্থ, রসায়ন ও সাহিত্য নোবেল পুরস্কার ঘোষণা করেছে নোবেল কমিটি। ৯ অক্টোবর অর্থনীতিতে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান কলম্বিয়ার প্রেসিডেন্ট  হুয়ান মানুয়েল সান্তোস। স্বদেশে গৃহযুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা ও ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য তাকে সেই পুরস্কার দেওয়া হয়।

১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। এবারেরটিসহ এ পর্যন্ত শান্তিতে ৯৭টি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: