শ্রীপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, ভাংচুর-লুটপাট

মাগুরানিউজ.কম:

আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার চরগোয়ালপাড়া ও খালগোয়ালপাড়া গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে খালগোয়ালপাড়া গ্রামের মোন্তাজ বিশ্বাস (৭০) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও চরগোয়ালপাড়া গ্রামের শুকুর মন্ডল (৭০) কে মাগুরা সদর হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ।

পুলিশ ও এলাকাবাসী জানান, সম্প্রতি (৩ সেপ্টেম্বর রাতে) চরগোয়ালপাড়া বাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নৃত্য চলাকালীন সময়ে খালগোয়ালপাড়া গ্রামের জসিম ও আহাদ নামের দুই যুবক বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করে। এরপর কমিটির লোকজন তাদের দু’জনকেই জোরপূর্বক অনুষ্ঠান থেকে বের করে দেয়। এ ঘটনার পর থেকে জসিম ও আহাদ কমিটির লোকজনদের উপর ক্ষীপ্ত হয়ে প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকে। একপর্যায়ে শুক্রবার বিকেলে খালগোয়ালপাড়া গ্রামের জসিম ও আহাদ চরগোয়ালপাড়া গ্রামের গনি বিশ্বাসের পুত্র সুমন বিশ্বাস (২৫) কে একা পেয়ে বেধড়ক পিটিয়ে মারাত্বক আহত করে।

এ ঘটনার জের ধরে চরগোয়ালপাড়া গ্রামবাসী বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং শনিবার ভোর সকালে খালগোয়ালপাড়া গ্রামের মুন্তাজ বিশ্বাসসহ ৪-৫জন গ্রাসবাসী চরগোয়ালপাড়া মাঠের ধান ক্ষেতে কাজ করতে গেলে প্রতিপক্ষ তাদেরকে ঘিরে ফেলে ধারাল অস্ত্র দিয়ে বেধড়ক কুপিয়ে মারাত্বক আহত করে এবং হামলাকারীরা চলে যাওয়ার সময় ইউপি সদস্য বুধই বিশ্বাসের ২টি গরু নিয়ে পালিয়ে যায়।

খালগোয়ালপাড়াবাসী এ সংবাদ শোনামাত্রই ক্ষীপ্ত হয়ে দেশীয় অস্ত্র ঢাল,সড়কি,রামদা,ছ্যানদা ও লাঠি-সোঠা নিয়ে চরগোয়ালপাড়া গ্রামের শুকুর মন্ডলের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট করে এবং তার পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে চরগোয়ালপাড়া গ্রামের লোকজনও পাল্টা প্রতিশোধ নিতে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

এসংঘর্ষে মোন্তাজ (৭০), শুকুর(৭০), সেলিম (৩৫), হান্নান(৪০), বারিক(৫০), উজ্জল (৩০), বিউটি (৩০) ও ববিতা (৩৫)সহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম বলেন, সংবাদ পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেছে এবং এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: