মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদক- 

“সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ভায়না মোড় হয়ে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে কালেক্টরেট চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহল আমিন, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস প্রমুখ।
 
বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৭২ শতাংশ। সরকার নিক্ষরতা দূরীকরণে সমাজের সর্বস্তরে উদ্দীপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করছে। বর্তমানে সরকার মৌলিক সাক্ষরতা প্রকল্প নামে একটি প্রকল্প ৬৪ জেলায় কাজ শুরু করেছে। আর এ প্রকল্পের আওতায় মাগুরা সদর ব্যতীত মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায় খুব দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: