মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (১৮) নামে আহত কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা সদরের আলমখালী এলাকায় ইটভাঙ্গা গাড়ির নিচে চাপা পড়ে আহত হন আমিনুর রহমান।
শনিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমিনুর রহমান মাগুরা সদর উপজেলার মালঞ্চি গ্রামের দিনমজুর সুরত আলীর ছেলে।

আমিনুরের বাবা সুরত আলী জানান- ৩ ছেলের মধ্যে বড় দুই ছেলে ও তিনি দিনমজুরি করেন। ছোট ছেলে আমিনুর গত বছর ব্যাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে পার্শ্ববর্তী টিকারি কলেজে ভর্তি হয়েছে। কলেজে পড়াশুনার ফাঁকে সে ইটভাঙ্গা মেশিনে দিনমজুরি করতো। বৃহস্পতিবার সকালে শ্যালো ইঞ্চিন চালিত চাকাযুক্ত ইটভাঙ্গা মেশিন নিয়ে আলমখালী এলাকায় গেলে সেখানে গাড়ি থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয় সে। প্রথমে তাকে মাগুরার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। তার মৃতদেহ নিজ গ্রামে এনে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: