মাগুরায় দুই দলের সংঘর্ষে আহত ৮

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলার বরালীদহ ও শালিখার শতখালী গ্রামে আজ সোমবার দুই দলের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো নুরনবী, খান মোশারফ হোসেন, আনসারউদ্দিন, আনোয়ার,বাবুল পাটোয়ারী।

আহত ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, জেলার শ্রীপুর উপজেলার বরারীদহ গ্রামে দুই ভাই খান মোশারফ হোসেন ও আনসারউদ্দিনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষের ঘটঁনা ঘটে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রনিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

আহতদের মধ্যে নুরনবী, খান মোশারফ হোসেন, আনসারউদ্দিন, আনোয়ার নামে ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্খনীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

অন্যদিকে শালিখার শতখালী গ্রামে পূর্ব বিরোধের জেরে বাবুল পাটোয়ারী (২৮) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। তাকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: