মাগুরায় দেশ বরেণ্য প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচ

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিবেদকঃ

মাগুরায় দেশ বরেণ্য প্রাক্তন ফুটবলারদের অংশগ্রহনে এক প্রীতি ম্যাচ আজ মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার প্রাক্তন তারকা ফুটবলারদের অংশগ্রহনে সোনালী অতীত ক্লাব ঢাকা ও মাগুরার প্রাক্তন তারকা ফুটবলারদের অংশগ্রহনে সোনালী অতীত ক্লাব মাগুরা এই দুই নামে ফুটবল দল দুটি বিকাল ৪টায় মাঠে নামে।
উত্তেজনা পূর্ণ খেলায় ঢাকা সোনালী অতীত ক্লাব মাগুরা সোনালী অতীত ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে। খেলায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে সোনালী অতীত ক্লাব ঢাকার পক্ষে টাইগার মিলন ২টি, হিরু ১টি ও পোকন ১টি করে গোল করেন। মাগুরার পক্ষে দিলীপ একমাত্র গোলটি করেন।
ঢাকা সোনালী অতীত ক্লাবের পক্ষে সাবেক তারকা ফুটবলার আসলাম, কায়সার হামিদ, সত্যজিৎ দাস রূপু, আলফাজ, আশরাফ উদ্দিন চুন্নু, বাবলু, জীবন, জোসি, আরমানসহ অনেকে অংশগ্রহণ করেন।
মাগুরা সোনালী অতীত ক্লাবের পক্ষে খেলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, সাকিব আল হাসানের বাবা কৃতি ফুটবলার মাশরুর রেজা কুটিল, জিল্লুর রহমান লাজুক, বারিক আনজাম বর্কি, মেহেদী হাসান উজ্জলসহ অনেক সাবেক কৃতি খেলোয়ার।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা প্রশাসক মুনিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: