মাগুরায় স্কুল ছাত্রীর সম্ভ্রমহানি, অভিযুক্ত আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরায় আজ মঙ্গলবার সকালে এক স্কুল ছাত্রী সম্ভ্রমহানির শিকার হয়েছে। শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সম্ভ্রমহানির শিকার স্থানীয় একটি  মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া দশম শ্রেণির ওই ছাত্রীকে আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীর পরিবার স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত নাসিরকে আটক করে পুলিশে দিয়েছে।

ধর্ষিতার বাবা-মা অভিযোগে জানান, তাঁর কন্যাকে বিভিন্ন সময়ে অসময়ে স্কুলে যাওয়ার পথে কু-প্রস্তাব দিত নাসির। তার কন্যা রাজি না হওয়ায় নাসির তার প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে প্রতিবেশি আকবর মোল্লার ছেলে নাসির (২৫) তাদের মেয়েকে তুলে নিয়ে নিজ বাড়ির একটি কক্ষে আটকে জোরপূর্বক সম্ভ্রমহানি ঘটায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে তারা স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুক্তাদির রহমান জানান, প্রাথমিক পরীক্ষায় মেয়েটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

শ্রীপুর থানার ওসি তদন্ত মামুন হোসেন বিশ্বাস বলেন, ধর্ষক নাসিরকে পুলিশ আটক করেছে। পুলিশের কাছে নাসির অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: