মাগুরায় সার্কাসের আবেদনে বইমেলার পরামর্শ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

সার্কাসের অনুমতির জন্য আবেদন জমা দিয়ে বইমেলা করার পরামর্শ পেল আবেদনকারী আয়োজক মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদাহ বাজার কমিটি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কিছুদিন আগে ওই বাজারের পাশে সার্কাস ও আনন্দ মেলা আয়োজনের জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করে বাজার কামিটির সভাপতি মো: শামীম রেজা। কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজমুল হক আয়োজনের অনুমতি নাকচ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে রুপকল্প ২০২১ এর সাথে মিল রেখে বই মেলা অথবা বিজ্ঞান মেলা বা স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন। সার্কাসের বদলে বইমেলার এ সিদ্ধান্তের কথা জানতে পেরে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ওই বাজারের একাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা জানান- ইতিপূর্বে কয়েকবার এ বাজারের পাশে সার্কাস ও মেলার নামে জুয়ার মহোৎসব চলেছে। রাজবাড়ি-মাগুরা জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় মেলাকে ঘিরে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মত ঘটনাও প্রচুর ঘটেছে। প্রশাসন যে বিষয়টি বুঝতে পেরে সার্কাস ও মেলার অনুমতি দেননি এতে আমরা খুবই খুশি। উপরন্তু তারা বইমেলা করার পরামর্শ দিয়েছেন জেনে আমরা অনেক খুশি হয়েছি। এলাকায় কোনদিন বইমেলা হয়নি। বইমেলা হলে স্থানীয় শিক্ষার্থীদের উপকার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: