‘কান ধরে বলছি আর গরু পালবো না’

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছর শত শত গরু নিয়ে জেলার বিভিন্ন গ্রাম থেকে ব্যবসায়ীরা মাগুরার কাঁটাখালি, রামনগরসহ বড় হাটে আসেন। একটু বেশি লাভের আশায় নানান ধরনের ভোগান্তি পোহাতে হয় তাদের। এরপরও অনেক ব্যবসায়ী গরু বিক্রি করতে না পেরে হতাশ হয়ে কোরবানি শেষে গরু নিয়ে বাড়ি ফিরে যায়।

শ্রীপুর থেকে ৪টি গরু নিয়ে সোমবার কাঁটাখালি হাটে আসেন মোঃ লিটন। একটি গরু বিক্রি করতে পেরেছেন শুক্রবার সকাল পর্যন্ত। 

লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ২জন মানুষ নিয়ে এসেছি। এদের প্রতিদিন ৪০০টাকা ও তিন বেলার খাবারসহ মোট ৬০০ টাকা দিতে হবে। গরু বিক্রি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে।

গরু বিক্রি না করতে পারার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিক্রি করবো কি, লাখ টাকার গরুর দাম কয় ৫০ হাজার টাকা। ক্রেতারা সস্তায় কিনতে চায়। বাপের জমি জমা বিক্রি করা টাকা রাস্তায় দিয়ে যাব, আমরা চলে যাব ফাও। ভাই ‘কান ধরে বলছি আর গরু পালবো না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: