শ্রীপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

মাগুরানিউজ.কমঃ

আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুরে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দুপুরে উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে দেশীয় রুই, কাতলা, মৃগেল জাতীয় মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৪টি জলাশয়ের মধ্যে কুমার নদে ৩’শত ৭ কেজি, বরিশাট গুচ্ছ গ্রাম জলাশয়ে ৮০ কেজি, সাচিলাপুর আশ্রয়ণ প্রকল্প জলাশয়ে ৮০ কেজি ও হরিন্দি আশ্রয়ণ প্রকল্প জলাশয়ে ৪০ কেজি পোনা ২’শ ৯৬ টাকা দরে ঠিকাদারের মাধ্যমে ক্রয় করে জলাশয়গুলোতে অবমুক্ত করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো।

বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ হাসান, সহকারি মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: