আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মাগুরানিউজ.কমঃ
মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ জনপদ চৌগাছি ও গোয়ালদহ। চৌগাছি গ্রামের মধ্যপাড়া জামে মসজিদ থেকে গোয়ালদহ প্রাইমারি স্কুল পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা রাস্তায় হাটু সমান কাদা জমে থাকায় এলাকার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন। এলাকার নবীন থেকে প্রবীণ সবাই এ অবস্থা থেকে পরিত্রানের জোরালো দাবি জানিয়েছে।
এলাকাবাসীরা জানান, এ সমস্যা দীর্ঘদিনের। এই মাটির রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করে গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দ্বারিয়াপুর কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। চলতি বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের সম্পুর্ন অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও রাস্তায় পাশে রয়েছে একটি গোরস্তান এবং গোয়ালদহ গ্রামের পশ্চিম পাড়া পুজামন্ডপ।
এলাকার শিক্ষার্থীরা জানায়, বর্ষার মৌমুমে রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা সম্ভব হয় না। যার ফলে লেখাপড়ায় দারুণ ব্যাঘাত ঘটে। এমনকি বিদ্যালয়ে যেতে হলে সাথে আলাদা জামা কাপড় পর্যন্ত নিতে হয়।
গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি জানান, রাস্তাটির কারণে বর্ষার মৌসুমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম থাকে। একই মন্তব্য করেন চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ দ্বারিয়াপুর কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, শিশুরা বর্ষার মৌসুমে বিদ্যালয়ে যেতে চায় না রাস্তার কারনে।
এস এম সোহাগ মাহমুদ নামে এলাকার উন্নয়নকামী এক যুবক জানান, প্রতিদিনই আমাদের নরকবাস! আর এ থেকে মুক্তির দাবি চৌগাছি ও গোয়ালদহের শিশু থেকে বৃদ্ধ সবার। এই দূর্ভোগ থেকে রক্ষা পেতে রাস্তাটি পাকাকরনের জন্যে চৌগাছি-গোয়ালদাহ এলাকার প্রায় ৩০০ জন অধিবাসীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি গত বছর দ্বারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান বরাবর দেয়া হলেও এখন পর্যন্ত কোন কাজ হয়নি। তিনি বলেন স্বারকলিপি সহ শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরও আমরা আবেদন করেছি কিছুদিন আগে।
দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর) আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব এবং মাগুরা জেলা প্রশাসক সহ স্থানীয় সরকার বিভাগের কর্তৃপক্ষের নিকট রাস্তাটি জরুরি ভাবে পাকা করণের দাবী এলাকার শিশু থেকে বৃদ্ধ সবার।



