মাগুরানিউজ.কমঃ
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৩ জন গ্রেফতার হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


