মাগুরানিউজ.কমঃ
আকাশে সূর্যের দেখা নেই। কালো মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। কখনো হালকা, কখনোবা মুষলধারে বৃষ্টি। আর বিরামহীন বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়, তা আর নতুন করে বলার কিছু নেই। চির চেনা রাস্তা হয়ে গেছে অচেনা।
গত কয়েকদিনের প্রবল বর্ষণে ইতিমধ্যেই মাগুরা শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় পানি জমেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোসহ পাড়া মহল্লার রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তির। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কোন কোন এলাকায় কাদা আর পানি মিলে একাকার হয়ে সৃষ্টি হচ্ছে বাড়তি ভোগান্তির।


