মাগুরায় পৌর কর্মীদের অর্ধদিবস কর্মবিরতী পালন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা দেয়ার দাবীতে মাগুরায় সোমবার সকাল থেকে অর্ধদিবস কর্মবিরতী পালন করেছে মাগুরা পৌরসভার পৌর কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন। পৌর কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবানে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতী চলে।

সংগঠনের সভাপতি মোল্যা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রকৌশলী সাইফুল ইসলাম হিরক, সহকারি প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমানসহ অন্যরা।

বক্তারা অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা ও পেনশন সরকারি তহবিল থেকে দেয়ার দাবী জানান। সেই সঙ্গে তারা তাদের বকেয়া বেতন পরিশোধেরও দাবী জানান।

বক্তারা বলেন, পৌর সভার নাগরিকদের জীবন যাত্রাকে স্বাভাবিক রাখতে তারা দিনরাত কাজ করলেও ৭মাস ধরে বেতন না পাওয়ায় তাদের নিজেদের জীবন ওষ্ঠাগত। এ অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন প্রদানের মাধ্যমে তাদের জীবনের স্বাভাবিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহবান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: