মাগুরানিউজ.কমঃ
বেলি ফুলের আবেশে বৃষ্টিস্নাত মাগুরা। বেলির আবেদন নিয়ে নতুন করে বলার কিছু নেই। এর মনমাতানো সুগন্ধে ভরে থাকে চারপাশ। সাদার শুভ্রতায় ফুরফুরে হয়ে ওঠে মন। বছরের এ সময়টাতে এর থেকে ভালো উপহার আর কীই-বা হতে পারে! কোনো কারণে প্রিয় মানুষটির চোখের কোণে অভিমানের ছায়া? কিংবা চমকে দিতে চান তাকে? বেলি ফুলের মালা পেলে কোথায় উড়ে যাবে সব অভিমান। আর যদি সেটা হয় বৃষ্টিস্নাত বেলি ফুল, তাহলে তো কথাই নেই। প্রিয় মানুষটিও মুহূর্তেই হয়ে উঠবে বেলি ফুলের মতো সতেজ।


