মাগুরানিউজ.কমঃ
রাস্তায় ধানের চারা লাগিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে মাগুরার শালিখার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই গ্রামবাসী। আজ প্রবল বর্ষণে গ্রামের রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পড়ায় গ্রামবাসী অভিনব এই প্রতিবাদ জানায়। গ্রামবাসীর দাবি দীর্ঘদিনেও তাদের গ্রামের রাস্তায় উন্নয়নের ছোয়া লাগেনি। বর্ষা মৌসুমে একদমই চলাচলের উপযোগী থাকেনা। তাই কতৃপক্ষের গোচরে আনতেই তাদের এই প্রতিবাদ। অবিলম্বে রাস্তার সংস্কার করা হবে এটাই গ্রামবাসীর প্রত্যাশা।
এ বিষয়ে জানতে চাইলে এলজিআরডি কতৃপক্ষ জানিয়েছেন, ৩মাস পূর্বেই রাস্তার কাজের জন্য ৯১লক্ষ টাকা বরাদ্দ করা হয়ছে। শীঘ্রই রাস্তার কাজ শুরু করা হবে।


