মাগুরানিউজ.কমঃ
ব্যবসায় লোকসান ও দেনার কারণে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঢাকার মোহাম্মদপুর এলাকার। তার নাম মোঃ রবিউল ইসলাম মিন্টু (৩৮)।
মোহাম্মদপুর থানার এসআই মোঃ ফারুক আহামেদ জানান, বুধবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। রবিউলের গ্রামের বাড়ি মাগুরা সদর থানার ইছাখাদা গ্রামে। তার পিতার নাম মোঃ রুহুল আমিন। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ উদ্ধার করে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।


