বর্ষার ফুলে সুরভিত মাগুরার প্রকৃতি

মাগুরানিউজ.কমঃ

জয় মিত্রঃ

মেঘের সামিয়ানা থেকে যখন বৃষ্টি ঝরে, তখন সেই মেঘ জলে সিক্ত হতে থাকে প্রকৃতি। সবুজ-তরু-পল্লবে ছেয়ে থাকে নানা রঙের ফুল। প্রকৃতির যৌবনের গান আর বৃষ্টির সুবাসের সঙ্গে প্রকৃতি এখন ফুলে সুরভিত। মেঘের প্রণোদনায় প্রকৃতি নানা রঙে সাজিয়েছে নিবেদন ডালা।

সারারাত ধরে বকুল, বেলি বা জুইয়ের প্রাণ উতলা করা ঘ্রাণ। আর মায়াময় সকালে তাদের ঝরে পরা। শৈশব বা কৈশোরে ফুল কুড়ানো খুব কী অতীত স্মৃতি? চোখ মেলে দেখুন, পেয়ে যাবেন তাদের দেখা বা ছড়ানো আবেশ। বর্ষার অন্যতম ফুল কদম, অনেক গাছেই একবার তার সৌরভ আর সৌন্দর্য ছড়িয়ে আবার প্রস্তুতি নিচ্ছে আরো একবার প্রকৃতিকে মাতাল করার।

চলতি পথেই পাবেন নাম না জানা অনেক ফুল। কেউ মুগ্ধ করছে তার অনিন্দ্য সৌন্দর্যে, কেউ বা মন-মাতানো ঘ্রাণে। কীভাবে বাঁচবে কীটপতঙ্গ। তার উড়াউড়ি আর ঘোরাঘুরি তাই বন-বনানী জুড়ে। শহুরে বা গ্রামীণ জীবনে বর্ষার উদারতায় কখনো কখনো দূর্ভোগের মুখোমুখি দাঁড় করায়। কিন্তু প্রকৃতিপ্রেমী মানুষকে বরষা মুগ্ধ করে রাখে সুরমা রাঙা মেঘ, সফেদ জল এবং বর্ষার ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: