মাগুরানিউজ.কমঃ
পল্লী কবি জসিমউদ্দিন ‘মামার বাড়ি’তে ‘পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ’ বলে যে আহ্বান করেছিলেন, তা মাগুরার মানুষের কাছে এখন শুধুই পদ্য। শুধু শহর নয়, গ্রাম থেকেও কমে গেছে জাম গাছ। ফলে দিনকে দিন পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল সাধারণ শ্রেণির মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ভরা মৌসুমেও তেমন দেখা মিলছে না বাজারে।
মাগুরার ফল বাজারে খুব একটা দেখা মিলছেনা টসটসে রঙিন জামের। হঠাৎ দু-একটি দোকানে চোখে পড়লেও দাম অত্যন্ত চড়া।


