মাগুরানিউজ.কম:
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবাংলার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র। তিনি গেয়েছেন অসংখ্য আধুনিক বাংলা গান এবং রবীন্দ্রসঙ্গীত। তবে বাংলা লোকগানের শিল্পী হিসেবে তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এছাড়া তার কবিতা থেকে গাওয়া গানগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
‘বেণীমাধব’, ‘ছাতা ধরো গো দেওরা’র মতো অনেক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখানেই অনুষ্ঠান শেষে কথা বলেন মাগুরা নিউজের বিশেষ প্রতিনিধির সাথে।
জানালেন মাগুরার সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক, মাগুরাতে তার মামাবাড়ি। তবে স্থানটি তিনি প্রকাশযোগ্য নয় বলে জানিয়েছেন। জানিয়েছেন, এক মামা এখনো মাগুরাতে থাকেন।
গিয়েছেন কখনো ? – এখনো ওখানে যাওয়া হয়নি।
যেতে ইচ্ছা হয় ? -ভীষণ…যেতে ইচ্ছা করে। এখনো সুযোগ করতে পারিনি। তবে খুব তারাতারিই সেখানে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আশা করছি শিগগিরই দেখা হবে মাগুরাতে মামাবাড়ির প্রিয় মানুষগুলোর সাথে।
‘মাগুরা নিউজ’কে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
-আপনাকেও ধন্যবাদ। মাগুরার মানুষদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা।


