মাগুরানিউজ.কমঃ
ঈদের পরের চারদিন মাগুরাতে কমেনি মাছ, মাংস ও সবজির দাম। বাজারে ক্রেতার অভাব থাকলেও দাম কমাচ্ছেন না বিক্রেতারা।
শুক্রবার সকালে মাগুরার শহরের পুরাতন ও নতুন বাজারে দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হলেও বেড়েছে মুরগির দাম। এ ছাড়া সব ধরনের মাছ কিনতে আগের চেয়ে ২০ থেকে ৪০ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। তবে সবজির দাম গত দুইদিন প্রায় একই রয়েছে।
বিক্রেতারা বলেন, ঈদকে কেন্দ্র করে চড়া হওয়া পাইকারি বাজার এখন পর্যন্ত চড়াই রয়েছে। আর আমরা বাড়তি দামে কিনে আনি বলে একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।


