মাগুরার সীমাখালীতে বিকল্প সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার সীমাখালীতে চিত্রা নদীর ওপর তৈরি বিকল্প সেতু দিয়ে আজ বৃহস্পতিবার বিকেল থেকে যান চলাচল শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

গত ১৩ ফেব্রুয়ারি অতিরিক্ত মালবাহী দুটি ট্রাক পারাপারের সময়ে সীমাখালীতে পুরাতন ব্রিজটি ভেঙ্গে পড়ে। এতে গত সাড়ে চার মাস মাগুরা-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ ব্রীজের অদূরে দুই লেনের বিকল্প বেইলী ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়।

সাড়ে চার মাস পর আজ সেই বিকল্প বেইলী ব্রিজ চালু হলো। বিকেল ৩টা থেকেই ব্রিজের এক লেনের ওপর দিয়ে যাত্রীবাহী বাসসহ ছোট খাটো যান চলাচল করছে।

আগামী দু’এক দিনের মধ্যে অপর লেনের কাজ শেষ হবে বলে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী নূরুন নবী তরফদার জানান। তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি মাগুরা-খুলনা মহাসড়কে সীমাখালীতে পুরাতন ব্রিজটি ভেঙ্গে পড়লে দ্রুত বিকল্প বেইলী ব্রিজ নির্মাণের জন্য মার্চ মাসে মাসে টেন্ডার আহ্বান করা হয়। ৩ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ পায় এইচ এন্ড আর জেবিসি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই মাসেই কাজ শুরু হওয়া ব্রিজটি নির্মাণের সময় কাল ছিল ৬ মাস।

বিকাল ৩টায় ব্রিজের ওপর দিয়ে যান চলাচলের উদ্বোধনের সময় উপস্থিত ছিলনে, সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রুহল আমীন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রৌকশলী নূরন নবী তরফদার, সহকারি পুলিশ সুপার কনক কান্তি দাস, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ্যামল কুমার দে, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন, ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, তালখড়ি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজউদ্দিন মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: