ইজিবাইকের জন্য সোহেলকে হত্যা, আদালতে আসামীর দায় স্বীকার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার শ্রীপুর উপজেলার আলোচিত সোহেল মোল্যা (৩০) হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি অন্তর শেখ। বৃহস্পতিবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফিরোজ মামুন এ জবানবন্দি রেকর্ড করেন।

ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই সোহেলকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অন্তর শেখ স্বীকার করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, গত ১৫ জুন উপজেলার চরগোয়ালপাড়া গ্রামের পাট ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, ঘটনার দিন মধ্য রাতে তারা একটি মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে লাঙ্গলবাঁধ বাজারে যান। তাদের গতিবিধি সন্দেহজনক হলে লাঙ্গলবাঁধ পুলিশ ফারির পুলিশ তাদের আটক করে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

এরই সূত্র ধরে বুধবার রাতে অন্তর শেখকে উপজেলার টিকারবিলা এলাকা থেকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। মূলত ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই সোহেলকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অন্তর শেখ স্বীকার করেছেন। পলাতক আরেক আসামিকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: