মাগুরা পৌরসভার ৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা পৌরসভার  ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৬৫ কোটি ৮৯ লক্ষ ৯৮ হাজার টাকার  বাজেট ঘোষণা করা  হয়েছে। বুধবার মাগুরা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাজেট ঘোষণা করেন।

বুধবার দুপুরে মাগুরা পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষনা করেন মেয়র খুরশিদ হায়দার টুটুল। পৌরসভার হোল্ডিং ট্যাংক্স, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ, ভূমি জরিপ ফি ও পানির বিল গড়ে শতভাগ বৃদ্ধি করে বাজেটে রাজস্ব আয় ৬৫ কোটি ৮৯ লক্ষ ৯৮ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৮১ লক্ষ ৩৩ হাজার টাকা।

মেয়র দাবি করেন, গত অর্থ বছরে গড়ে ৮০ ভাগ বকেয়া কর আদায় সম্পন্ন হয়েছে। এ ছাড়া রাজস্ব আয় থেকে দুই বছরে প্রায় ৩ কোটি টাকার বকেয়া বিদুত বিল পরিশোধ করা হয়েছে।

এ বারের বাজেটের উন্নয়ন খাতে ২১ কোটি টাকা ব্যয়ে পৌর পার্কসহ রাস্তা ও ড্রেন নির্মানে বেশি বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল। সভায় কাউন্সিলর, পৌর সভার কর্মকর্তা, সাংবাদিকসহ বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: