সীমাখালী ব্রিজ নির্মানে আর কত অপেক্ষা? ঈদে ঘরমুখো মানুষদের প্রশ্ন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

সীমাখালী ব্রিজ নির্মানে আর কত অপেক্ষা? প্রশ্ন বৃহত্তর এ অঞ্চলের ঈদে ঘরমুখো মানুষদের। ৪ মাসেও সম্পন্ন হয়নি মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ভাঙ্গা ব্রিজ, আর সেকারনে ঈদে ঘরমুখো যাত্রীরা দুর্ভোগের আশঙ্কা করছে।

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ওপর থাকা বেইলি ব্রিজটি এ বছরের ১৩ ফেব্রুয়ারি দুটি ১০ চাকার পাথর বোঝাই ট্রাক ও একটি কাভার্ড ভ্যান নিয়ে ভেঙে পড়ে। সেতু ভেঙে পড়ার পর টেন্ডার প্রক্রিয়া শেষ করে প্রায় দেড় মাস পর ২৪ মার্চ শুরু করা হয় সংযোগ সড়ক ও বেইলি ব্রিজ নির্মাণ কাজ। সিডিউলে নির্ধারিত সময় আগামী ৩০ মে এর মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। সরেজমিনে ঘুরে দেখা গেছে ঈদের আগে ব্রিজটি যানবাহন চলাচলের উপযুক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে টেন্ডার প্রক্রিয়া ও কাজের ধীর গতির কারণে ঢাকা-খুলনা, ঢাকা-সাতক্ষীরা, বেনাপোল ও মংলা বন্দরের সঙ্গে সারাদেশের যোগাযোগ রক্ষাকারী এ সড়ক দিয়ে চলাচলকারীরা পড়েছেন চরম দুর্ভোগে। বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে গিয়ে অভ্যন্তরীণ রুটে (যশোর-মাগুরা) নিয়মিত চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এলাকাবাসীরা বলেন, কাজের খুবই ধীর গতি। হাতে গোনা কয়েকজন শ্রমিক কাজ করছে। এভাবে চললে আরও দুই মাস লাগবে কাজ শেষ হতে।

ঠিকাদারী প্রতিষ্ঠানে ম্যানেজার তরিকুল ইসলামের দাবি, তারা সিডিউল অনুযায়ী সঠিক নিয়মে কাজ করছেন। তার দাবি ৭০ ভাগ কাজ শেষ হলেও এখন পর্যন্ত তারা কোনও অর্থ বরাদ্দ পাননি। তবু চেষ্টা করছেন ঈদের আগেই কাজ শেষ করতে।

মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরনবী তরফদার বলেন, ‘কাজ সঠিক নিয়মে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে না হলেও আমরা চেষ্টা করে যাচ্ছি ঈদের আগেই কাজ শেষ করার।

ছবি-সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: