মাগুরার ঈদ বাজারে সেলফি, সরকার থ্রি, কারান-অর্জুন টু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

বাহুবলী-২, হুররম বা সারারা। কেবল এসব নামেই থেমে নেই এবারের ঈদের পোশাকের নাম। আরও রয়েছে সরকার থ্রি, কারান-অর্জুন টু, মাত্রা, সেলফি, গ্যালাক্সি, ডিপ এঞ্জেল, পাঞ্চু এমন সব বাহারি নাম।

যদিও একটা থেকে আরেকটা পার্থক্য করা বেশ কঠিন। তবে মাগুরার দোকানগুলোতে মেয়েদের বাহারি সব পোশাকের গায়ে লাগানো রয়েছে হাল ফ্যাশনের এসব নাম। বছরের অন্য সময় নাম ছাড়াই এসব পোশাক বিক্রি হলেও ঈদ আসলেই নতুন সিনেমা, সিরিয়াল বা উল্লেখযোগ্য চরিত্রের নাম অনুসারে পোশাকের এমন নামকরণ করা হয়।
ক্রেতারা অবশ্য একে বেশি বিক্রির কৌশল হিসেবেই দেখছেন। আর বিক্রেতারা বলছেন, সিনেমা, সিরিয়াল দেখে ক্রেতাদের মধ্যে এ ধরনের পোশাক পরার প্রবণতা থেকেই পোশাক তৈরি ও বিক্রির ক্ষেত্রে নামকরণের বিষয়টি মাথায় রাখা হয়।
তবে তার ১৩ বছর বয়সী মেয়ের মা মুরশিদা অভিযোগের সুরে বলেন, ‘ছোটদের মন কাড়তেই এমন বাহারি সব নাম রাখা হয়। এটা বিক্রি বাড়ানোর জন্য দোকানদারদের চালাকি বৈ কিছু নয়।’
এ অভিযোগের সত্যতাও মিলল। এক দোকানে যে পোশাকটির গায়ে ডিপ এঞ্জেল নামের ট্যাগ লাগোনো আছে, পাশের দোকানে সেই একই ডিজাইনের পোশাকের নাম পাঞ্চু। জানতে চাইলে একজন বিক্রেতা বলেন, আমরা যে ফ্যাশন হাউস থেকে কিনেছি সেখান থেকে এই নামটি দেয়া ছিল। আমরাও সেভাবেই লিখেছি। অন্যরা যদি ভিন্ন নামে চালায় তাতে আমরা কি করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: