মাগুরায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে ২ যুবকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শালিখা উপজেলার শরুশুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই যুবক হলেন- শালিখার দেশমুখ পাড়া গ্রামের মকলেছুর রহমানের ছেলে তরিকুল (২৮) ও রাধাডাঙ্গা গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (২৭)।

দেশমুখ পাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্বাস আলী জানান, আমিরুল ও তরিকুল দু’জনে বিকেলে পাশের শরুশুনা গ্রামের রাস্তায় মটরসাইকেল চালানো শিখছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাদের মৃত ঘোষণা করেন।

যশোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হক গণমাধ্যমে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: