মাগুরা এখন লিচু’র ব্যস্ততম নগরী

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

চলতি মৌসুমে মাগুরায় লিচুর ভালো ফলন হয়েছে। জেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, জেলার ৫’শ ৭০হেক্টর জমিতে প্রায় আড়াই হাজার লিচু বাগান রয়েছে। যার মধ্যে কেবল সদর উপজেলাতেই রয়েছে প্রায় দুই হাজার লিচু বাগান। যেখানে বোম্বে, চায়না থ্রি, মোজাফ্ফর ও দেশি জাতের লিচু উৎপাদিত হয়ে থাকে।

১৯৯৪ সাল থেকে মাগুরার হাজরাপুর, হাজিপুর, রাঘবদাইড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রথম বাণিজ্যিক ভাবে লিচুর চাষ শুরু হয়। এসব এলাকার মাটি এবং আবহাওয়া লিচু চাষের উপযোগী। এ ছাড়া অন্যান্য ফসলের তুলনায় লিচুর চাষ লাভজনক হওয়ায় এ এলাকার প্রায় প্রতিটি গ্রামেই গড়ে উঠেছে লিচু বাগান।

বর্তমানে জেলা বিভিন্ন লিচু বাগান থেকে দেশি জাতের লিচু স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি শুরু হয়েছে। উন্নত জাতের বোম্বে, চায়না থ্রি লিচু আরো ১০ থেকে ১২ দিন পর বিক্রির জন্য গাছ থেকে তুলে তা বিক্রির জন্য বাজারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: