কোটিতে একজন- ফের আলোচনায় মাগুরার বৃদ্ধ শিশু বায়েজিদ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

দেশজুড়ে ব্যাপক আলোচিত মাগুরার সেই ‘বৃদ্ধ শিশু’ বায়েজিদ এখন গুরুতর অসুস্থ। তার বয়স এখন প্রায় ৫ বছর আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা পরিবর্তনের সাথে বাড়ছে অসুস্থতাও। এমনটাই জানিয়েছেন বায়েজিদের বাবা লাভলু শিকদার।

চিকিৎসকেরা জানিয়েছেন, প্রজেরিয়া রোগটি একটি বিরল জেনেটিক অসঙ্গতি। এক কোটি শিশুর মধ্যে এই রোগে আক্রান্ত একজন শিশুর অস্তিত্ব পাওয়া যেতে পারে। পৃথিবীতে এ পর্যন্ত প্রজেরিয়া রোগে আক্রান্ত ১০০টির মতো রোগী শনাক্ত হয়েছে।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে বিরল প্রোজিরিয়া রোগে আক্রান্ত মাত্র পাঁচ বছর বয়সের শিশু বায়েজিদ দেখতে ৮০ বছর বয়সের বৃদ্ধের মতো। মায়ের গর্ভে থাকা অবস্থায়ই এ রোগে আক্রান্ত হয় সে। বায়েজিদ আবারও অসুস্থ হয়ে হয়ে পড়েছে।
মহম্মদপুরের খালিয়া গ্রামের হতদরিদ্র কৃষক পরিবারের রাজমিস্ত্রি লাভলু শিকদার ও স্ত্রী তৃপ্তি খাতুনের একমাত্র ছেলে সন্তান বায়েজিদ। সে দেখতে বৃদ্ধের মতো। মুখ ও শরীরের চামড়া ঝুলে গেছে তার। লাভলু শিকদার অর্থের অভাবে একমাত্র সন্তান বায়েজিদকে বড় কোনো হাসপাতাল বা চিকিৎসকের কাছে প্রথমে নিতে পারেননি।
মাগুরা নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর ২০১৬ সালে মাগুরার সিভিল সার্জন একটি মেডিক্যাল বোর্ড গঠন করে এবং শিশুটিকে ঢাকায় পাঠালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসায় সে কিছুটা সুস্থ ছিল।
লাভলু শিকদার জানান, বর্তমানে বায়েজিদ আবার অসুস্থ হয়ে পড়েছে। প্রস্রাবে সমস্যা দেখা দিয়েছে। সঙ্গে রয়েছে জ্বর এবং কিছু খেতে পারছে না। জ্বর ও খেতে না পারায় সে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। মাগুরার চিকিৎসকেরা তার প্রস্রাবের অপারেশেনের ঝুঁকি নিতে পারছেন না।
লাভলু শিকদার আরো জানান, যন্ত্রণায় বায়েজিদ প্রায় সময়ই কাঁদছে। চিকিৎসকেরা ঢাকায় নিতে বললেও অর্থের অভাবে নেওয়া যাচ্ছে না।

ছবি- ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: