মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বুধবার সন্ধায় মৌমাছির কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এলাকাবাসি জানায়, সন্ধ্যা ৭ টার দিকে শালিখার শরুশুনা গ্রামের বৃদ্ধ কৃষক রবিউল ইসলাম মাঠের কাজ শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথেই একটি আম বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় হঠাৎই বাগানের ভেতরে মৌ মাছিরা তার উপর আক্রমন করে।
এ সময় তার চিৎকারে এলাকাবাসি ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধারের পর শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্বাস উদ্দিন।


