শালিখায় শিক্ষকের বিরুদ্ধে শোকজ করায় শিক্ষার্থীদের মিছিল ও প্রতিবাদ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী দারুল উলূম দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ কামরুজ্জামানের বিরুদ্ধে শোকজ করায় শিক্ষার্থীরা এর প্রতিবাদে মিছিল করেছে। রবিবার সকাল ১২ টার দিকে ছাত্রছাত্রীরা যশোর-মাগুরা মহাসড়কের শতখালী বাজারে প্রতিবাদ মিছিল বের করে।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই ঘটনায় তার নিকট একটি অভিযোগের পরিপেক্ষিতে তিনি এই নোটিশ জারি করেন।

এ বিষয়ে মাদ্রাসার সুপার জানান, ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্খিত, শিক্ষক মহোদয় ও আমার মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা আলোচনা করে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রেখে সুষ্ঠ সমাধানের চেষ্টা করব।

ছাত্রছাত্রীরা বলেন যে আমাদের শিক্ষা ব্যার্থতার জন্য আমাদের শিক্ষা গুরু আমাদেরকে শাসন করতেই পারেন, এটা হল আমাদের শিক্ষার একটা অংশ। আমাদের শিক্ষকের বিরুদ্ধে কোন অভিযোগ, অনুযোগ নাই। আমাদের একটাই দাবি যে, উপজেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা, মাদ্রাসার সুপার ও ম্যানেজিং কমিটির নিকট আমাদের শিক্ষককে আমাদের মাঝে রেখে আমাদের মাদ্রাসার মানটা অক্ষুন্ন রাখুন।

উল্লেখ্য গত ১২/০৪/১৭ ইং তারিখে শতখালী দারুল উলূম দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রহার করা হয়। এরই পরিপেক্ষিতে ঐ শিক্ষককের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজ উদ-দৌলা ৩ দিনের ভিতরে শিক্ষক মোঃ কামরুজ্জামানকে কারন দর্শানোর নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: