মাগুরানিউজ.কমঃ
মাগুরা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটিকে অযোগ্য, অদক্ষ ও দূর্ণীতিপরায়ন হিসেবে উল্লেখ করে এ কমিটি বাতিল ও নতুন করে কমিটির নির্বাচন দেয়ার দাবী জানিয়েছে মুক্তিযোদ্ধাদের একটি অংশ। সচেতন মুক্তিযোদ্ধাবৃন্দের ব্যানারে রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এসব দাবি জানান তারা।
প্রবীণ মুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি কর্মকর্তা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মহম্মদ আলী, শহিদুল মোল্যা, মো: আবুজার, গোলাম রসুল, গোলাম নবী, আব্দুল মান্নান, মেহেদী রেজা কানন, নুরুল বাসার বাচ্চুসহ অন্যরা।
সভায় বর্তমান মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে কমপক্ষে ৩ জন প্রকৃত অস্ত্রধারী মুক্তিযোদ্ধাকে সংযুক্ত করারও দাবি জানান তারা।
সভায় বক্তারা আরো বলেন- বর্তমান মুক্তিযোদ্ধা সংসদ এর অযোগ্যতার কারণে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দিয়ে তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান হানি করছেন। এ জন্যই এ কমিটি বাতিল করে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবী জানান তারা।
এ সময় মুক্তিযোদ্ধারা ‘মাগুরা জেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য আপডেট ম্যাসেজ’ শিরোনামে একটি দুই পৃষ্ঠার একটি লিখিত লিফলেট বিতরণ করেন।
সভায় প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।


