জনতার তৎপরতা- ধনেশ্বরগাতি ইউপিতে দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখা উপজেলার ভাটোখালী-লক্ষ্মীপুর গ্রামের একটি বাড়ি থেকে আজ বুধবার ভোরে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১২ বস্তা চাউল উদ্ধার করেছে পুলিশ।

চাউলগুলো ওই উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা হয়েছিল বলে জানা গেছে।

শালিখা থানার এসআই বিশারুল জানান, এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে বুধবার ভোর রাত ৪টার দিকে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ভাটোখালী-লক্ষ্মীপুর গ্রামের রথীন বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরের মধ্যে থাকা ১২ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। তবে এ সময় বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এলাকাবাসি গণমাধ্যমে জানায়, মঙ্গলবার রাতে রহমত নামে এক ব্যক্তি একটি স্যালোইঞ্জিন চালিত করিমনে ৩৭ বস্তা চাউল নিয়ে ভাটোখালি গ্রামের রথিনের বাড়িতে রেখে আসে। এ সময় নির্মল চক্রবর্তি নামে এক ব্যক্তি চাউল বোঝাই গাড়িটিকে পথ দেখিয়ে ওই বাড়িতে নিয়ে যায়। এ ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসির পক্ষ থেকে শালিখা থানা পুলিশকে অভিযোগ জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে পৌছায়নি। এই সুযোগে চাউল পাচারের সাথে জড়িতরা বাড়িটি থেকে চাউলগুলো সরিয়ে ফেলার চেষ্টা করে। তারপরও পুলিশ ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌছে ১২ বস্তা চাউল উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে ধনেশ্বরগাতি ইউনিয়নের চেয়ারম্যান বিমল শিকদার গণমাধ্যমে জানান, ১০ টাকা দরের চাল বিতরণে প্রথম দিকে কিছু অনিয়ম হয়েছিল। প্রকৃত হতদরিদ্রদের অনেকে বাদ পড়েছিল। কিন্তু আমি নিজে তদারকি করে ১৬২ জন হতদরিদ্রের তালিকা তৈরি করেছি। এই তালিকা অনুযায়ী দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণের কথা। কিন্তু তারপরও কিভাবে এই ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনার সাথে যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: