প্রণোদনা পেলো মাগুরায় ২৮০০ কৃষক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলায় চলতি মৌসুমে মোট দুই হাজার ৮০০ কৃষকের মাঝে ধানবীজ, সার ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বাসস জানায়- মাগুরা সদর উপজেলার তালিকাভুক্ত ৬০০ জন উফশী আউশ চাষি, ২৪০ জন নেরিকা ধান চাষি, শ্রীপুরে ১৬০জন উফশী আউশ চাষি, ৮০ জন নেরিকা ধান চাষি, শালিখায় ১০৮০ জন উফশী আউশ চাষি, ৪০০ জন নেরিকা ধান চাষি ও মহম্মদপুর উপজেলায় ১৬০ জন উফশী আউশ চাষি, ৮০ জন নেরিকা ধান চাষির মধ্যে ধানবীজ, সার ও নগদ টাকা বিতরণ করা হয়।

উফশী আউশ চাষের জন্য দুই হাজার কৃষককে জন প্রতি পাঁচ কেজি উচ্চ ফলনশীল বা উফশী জাতের আউশ ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচ সহায়তা খরচ বাবদ ৪০০ টাকা দেওয়া হয়। অন্যদিকে ৮০০ কৃষককে ১০ কেজি উচ্চ ফলনশীল নেরিকা জাতের আউশ ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং আগাছানাশক বাবদ ৪০০ ও সেচ খরচ বাবদ ৪০০ টাকা দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: