‘টক অব দ্য মাগুরা’- সিজার ছাড়াই একসঙ্গে তিন শিশু’র জন্ম

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর হাসপাতালে বুধবার দুপুরে সিজার ছাড়াই একই সঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ফাইমা বেগম (৩৫) নামে এক গৃহিনী। তিনি জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম টিপুর স্ত্রী।

মাগুরা সদর হাসপাতালের গাইনি চিকিৎসক শামসুন্নাহার লাইজু জানান- ৪০ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর ট্রিপলেট (একসঙ্গে তিনটি) বেবির সুস্থ্য অবস্থায় ভূমিষ্ট হওয়ার ঘটনা স্বাভাবিক নয়। তারপর এই প্রসূতির তিনটি সন্তানই শৈলচিকিৎসা ছাড়া ভূমিষ্ঠ হয়েছে। তাছাড়াও সন্তান তিনটি এবং মায়ের শরীরে কোন জটিলতা নেই এবং তারা প্রত্যেকেই সুস্থ্য আছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফাইমা বেগমের ১১ বছর ও ৯ বছরের আরো দুটি মেয়ে রয়েছে। তারপরও পরিবারে একই সঙ্গে তিনটি পুত্র সন্তান জন্ম নেওয়ায় তারা সকলেই খুশি।

নবজতকের পিতা শহিদুল ইসলাম টিপু বলেন, আমাদের পরিবারে ভাই বোন সকলেরই মেয়ে। কারো কোন পুত্র সন্তান নেই। এ অবস্থায় একবারে তিনটি পুত্র সন্তান জন্ম নেওয়ায় খুবই খুশি হয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: