মাগুরানিউজ.কমঃ
শালিখা উপজেলা পরিষদের পরিচালনায় ও শহীদ সিরাজউদ্দিন হোসেন পাঠাগারের উদ্যোগে যাত্রা শুরু করেছে ভ্রাম্যমান লাইব্রেরি ‘আলোক শিখা’। মুল্যবান বই শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌছে দিয়ে বই পড়ার আগ্রহ তৈরি করার এই অনন্য উদ্যোগ প্রশংসনীয়। ছবিতে আজ শালিখার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে বই নিয়ে হাজির ‘আলোক শিখা’।


