মাগুরানিউজ.কমঃ
মাগুরায় মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশা। দু’মাস ধরে ভাতা পাচ্ছে না মুক্তিযোদ্ধারা। এতে দুর্ভোগে পড়েছেন তাদের পরিবার। অনেকেরই একমাত্র আয়ের উৎস ভাতা না পেয়ে পরিবারগুলোর কষ্টে দিন কাটছে।
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টাকা বরাদ্দ না আসায় ভাতা দিতে পারছেন না জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
জেলা সমাজ সেবা অধিদফতর সূত্র জানায়, জেলায় মোট ১ হাজার ৬১১ জন মুক্তিযোদ্ধা বা তার পরিবারকে ভাতা প্রদান করা হয়। প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পান এসব পরিবার।
জেলা সমাজ সেবা অধিদফতরের উপরিচালক শেখ মাহেনুল হক গণমাধ্যমে বলেন, ‘এ বছরের প্রথম তিন মাসের টাকার ছাড়পত্র দ্রুত প্রদান করা হবে।’


