শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন মিয়ার ইন্তেকাল

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আকবর বাহিনী তথা শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হরিন্দী গ্রামের আকরাম হোসেন মিয়া ৮০ বছর বয়সে আজ ১৩ মার্চ সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না…. রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ঢাকার কলাবাগানে বসবাস করতেন। কয়েকদিন ধরে তিনি লাইফসাপোর্টে ছিলেন।

সোমবার দুপুরে ঢাকার কলাবাগানের বশির উদ্দিন রোডস্থ জামে মসজিদে জানাযা শেষে তাঁকে মিরপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি তিন কন্যা রেখে গেছেন।

মুক্তিযুদ্ধের সময় পাকসেনাদের সব ভয়ভীতিতে তুচ্ছ করে অধিনায়ক আকবর হোসেনের নির্দেশে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়ে সাহসের সাথে দায়িত্ব পালন করেন। সহযোদ্ধাসহ অনেকের কাছেই তিনি ‘মুক্তিযুদ্ধের ওসি’ হিসেবে খ্যাত ছিলেন।

বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেন মিয়ার পিতার নাম মরহুম আশরাফ হোসেন, মায়ের নাম মরহুমা জহুরুন নেছা। মুক্তিযুদ্ধের আগেই খুলনা সিটি কলেজ থেকে ডিগ্রী পাশ করে তিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: